গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
সোমবার (১২ মে) দুপুরে বিদ্যালয়টির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এনশাদ আলী।
এসময় অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ওই বিদ্যালয়ের প্রয়োজনীয় উন্নয়নের লক্ষে শিক্ষকদের বক্তব্য শোনেন। এতে বিস্তারিত আলোচনান্তে বিভিন্ন প্রস্তাবনা উঠে আসলে সেগুলো সমাধানের আশ্বাস দেন- সাদিক।
শেষে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কল্পে জেলা পরিষদের বরাদ্দের চিঠি প্রধান শিক্ষক এনশাদ আলীর হাতে তুলে দিয়েছেন অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, আনোয়ারুল ইসলামসহ অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















