দিনাজপুরের খানসামা উপজেলায় এসএসিপি-রেইনস শীর্ষক প্রকল্পের আওতায় খামারী যুবক-যুবতীদের ইন্ডিভিজুয়াল মডেল বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির, এসএসিপি-রেইনস প্রকল্পের জুনিয়র মনিটরিং অফিসার হেমন্ত রায়সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যক্তি উদ্যোগে সফল খামার গড়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন খামারী যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 















