মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় ফাঁস দেয়া অবস্থায় মোছা. কছিরন নেছা (৬৮) নামের এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মর্মান্তিক এ ঘটনা উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের নামাটারি পাড়ায় ঘটেছে। নিহত কছিরন নেছা ওই পাড়ার মো. কেফাত উল্লাহর স্ত্রী।

রবিবার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো আবদুল হাকিম আজাদ।

তিনি বলেন, গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত ওই বৃদ্ধার সাথে তার ছেলে এবং ছেলের বউয়ের সম্পর্ক ভালো ছিলো না। সে কারণে কছিরন মানসিক চাপে ছিলেন। আর এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি অনেকের।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৭:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫