সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রকাশের সময়: ০৭:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫