সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আলোচনা সভা 

কমিউনিটিতে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখতে দিনাজপুরের খানসামা উপজেলায় শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার জোয়ার গ্রামে গুড সেফার্ড ট্রাস্টের ব্যবস্থাপনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হরিপদ রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক সুকুমার ঋষি। সভায় বিভিন্ন ধর্মের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সমাজে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় সহাবস্থান রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রকাশের সময়: ০৭:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫