দিনাজপুরে ৫ লাখ ৯২ হাজার ৩৩ জন হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার (ভিজিএফ’র) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) জেলার ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এসব চাল বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা বলেন, উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬ হাজার ৮৫০ জন হতদরিদ্রদের মাঝে আজ ও আগামীকাল ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা এসব চাল বিতরণ করছেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১৬ হাজার ৮৫০ জনের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। আজ এবং আগামীকাল এই দুইদিনে চাল বিতরণ করা হবে।
দিনাজপুর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ডি আর আর ও) আনিছুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ১৩টি উপজেলায় একযোগে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। সুষ্ঠু ভাবে প্রতিটি উপজেলায় চাল বিতরণ করা হচ্ছে, কোথাও কোন অনিয়ম হচ্ছে না।
মোসলেম উদ্দিন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















