সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ফল মেলা উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় ৩দিনব্যাপি আম, কৃষিপ্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্ব করেন। এতে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হকসহ কৃষকরা বক্তব্য রাখেন।

মেলায় আম, কৃষি প্রযুক্তির ৪টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষাণীরা তাদের উৎপাদিত দেশি খেজুর, আঙ্গুর, আনারস, তাল, জাম্বুরা, আম, লিচু, লটকন, সফেদা, কাঁঠালসহ বিভিন্ন দেশি-বিদেশি ফল নিয়ে অংশগ্রহণ করে প্রদর্শন করেন। এছাড়াও মেলায় উপজেলায় কৃষি অফিসের পক্ষ থেকে ছাদ কৃষি, ফল সংরক্ষণ ও জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রদর্শনী রাখা হয়েছে।

খানসামায় ফল মেলা উদ্বোধন

প্রকাশের সময়: ১০:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫