মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় এতিমখানায় চেক বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ২৭টি বেসরকারি এতিমখানায় চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানে ৬ মাসের ভরণপোষণের জন্য উপজেলার ২৭টি এতিমখানার প্রতিনিধিদের হাতে ৬৭৫ জন ছাত্রের জন্য ৮১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার এতিম শিশুদের সুরক্ষা ও উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। যাতে তারা সমাজের মূলধারায় নিজেদের গড়ে তুলতে পারে।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলাম উপস্থিত ছিলেন

জনপ্রিয়

স্বামীর বন্ধুকে বিয়ে করলেন কৃষি অফিসের সুমি, কর্মস্থলে অনুপস্থিতে শোকজ

খানসামায় এতিমখানায় চেক বিতরণ

প্রকাশের সময়: ০৯:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫