রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপহৃতা উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি লিয়ন বাবুকে (২২) গ্রেফতারসহ অপহৃতা (১৩) উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে লিয়ন বাবুকে গ্রেফতার করা হয়।

লিয়ন বাবু উপজেলার চাঁদপাড়া গ্রামের নয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে।

অভিযানিক দলটি জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন থেকে কিশোরীকে অপহরণের অভিযোগে তার পরিবার গত ১১ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১৩ রংপুর বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়  এজাহারভুক্ত পলাতক আসামি লিয়ন বাবুকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, র‌্যাবের অভিযানে গ্রেফতার আসামি ও উদ্ধার করা কিশোরীকে এ থানায় হস্তান্তর করেছে।

জনপ্রিয়

অপহৃতা উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

প্রকাশের সময়: ০১:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫