শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মানবতা দিবস পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেভ দ্য চিলড্রেন এর সার্বিক সহযোগিতায় এবং এসকেএস ফাউণ্ডেশনের বাস্তবায়নে আন্তর্জাতিক মানবতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বন্যার আগাম সাড়াদান কার্যক্রম (জিএফ এফও) প্রকল্পের উদ্যোগে ও জার্মান ফেডারেল ফরেন অফিসের আর্থিক সহায়তা চন্ডিপুর আলহাজ্ব তহুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।

প্রকল্প কর্মকর্তা রণজিৎ কুমার পালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম, সহকারি প্রকল্প কর্মকর্তা জাকিয়া সুলতানা ও তাজনাহার আক্তার।

এরআগে “বন্যা পরিস্থিতি ও পরিকল্পনা’ বিষয়ক এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২০জন শিক্ষার্থী অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপস্থিত সবার অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জিএফএফও প্রকল্পের মাধ্যমে গুণভরি দ্বিমূখী উচ্চ বিদ্যালয় এবং ঘাগোয়া মিয়াজান বেপারী উচ্চ বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও কার্যক্রমে সহায়তা করেন প্রকল্প কর্মকর্তা রণজিৎ কুমার পাল।

প্রকাশের সময়: ০৭:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫