শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘পরিবেশ বাঁচাতে সবুজায়ন’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই মাসব্যাপী সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি।

বুধবার সকাল ১১টার দিকে সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি)-এর উদ্যোগে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরে পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন আরসিবির প্রধান পৃষ্ঠপোষক, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব খোকন।

আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, আরসিবির উপদেষ্টা হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব নয়ন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, আব্দুর রহিম, সুরুজ মিয়া, নাহিদ ইসলাম ও নাহিদ ইসলাম সাদ্দাম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট ও আরসিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষায় নয়, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানবজীবন সুরক্ষার জন্যও অত্যন্ত জরুরি। তাই ব্যক্তি, সমাজ ও প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণকে আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।সভায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার পুনরায় উচ্চারিত হয়।

উল্লেখ্য, গত ৯ জুলাই এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রায় দুই মাসব্যাপী চলমান কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও প্রধান সড়কগুলোতে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী

প্রকাশের সময়: ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫