বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

দিনাজপুরের চিরিরবন্দরে অটো চালককে নৃশংসভাবে হত্যা করে অটোচার্জার ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ মোবাইলের কললিস্ট ধরে ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

থানা সুত্রে জানা গেছে, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনের নির্দেশে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি)র নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ ঘন্টার কম সময়ের ব্যবধানে হত্যাকারীদের শনাক্ত করে ৩ জনকে আটক করেছে। আসামী মাসুদ হোসেনকে চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর শ্বশুড় বাড়ি থেকে, মোফাজ্জল হোসেন বাবু ও মমিনুল ইসলাম মোমিনকে উপজেলার দগরবাড়ি এলাকা থেকে আটক করা হয়।

সহকারি পুলিশ সুপার মো. আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, ৮ ঘন্টার কম সময়ের ব্যবধানে হত্যাকারীদের শনাক্ত করে আসামী মাসুদ হোসেন, বাবু ও মোমিনকে পৃথক পৃথক স্থান থেকে আটক করা হয়। অটোচার্জার ও ব্যাটারী উদ্ধার করা হয়েছে। হত্যাকারীরা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে অটো চালক ফজলে রাব্বীর নৃশংস মরদেহ উপজেলার বিন্যাকুড়ি তালদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার চাচা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

প্রকাশের সময়: ০৮:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫