বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার গণসংযোগ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন।

অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও ঢাকাস্থ সুন্দরগঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক।

সোমবার সকাল থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর, মাঠের হাট, মজুমদার ও সীচা বাজরসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপসহ জনগুরুত্বপূর্ণ স্থানে খেটে খাওয়া সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষদের সাথে এ গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি ইউনিয়নের শ্রী শ্রী রাধাগবিন্দ জিউ মন্দিরে ভক্তদের সঙ্গে মতবিনিময় সভাও করেন। মতবিনিময়কালে তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখার ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন।

গণসংযোগ কালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়ের আগে শ্রী শ্রী রাধাগবিন্দ জিউ মন্দির কমিটির সভাপতি শ্রী কমলেশ চন্দ্র বর্মন ভক্তদের নিয়ে ফুলের শুভেচ্ছা জানান খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন লালমনিরহাটের এমপি বাবুল

সুন্দরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ 

প্রকাশের সময়: ০৯:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫