শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, ভুক্তভোগী পরিবার ঘরছাড়া

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল হক সুলতান নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হামলাকারীদের অব্যাহত হুমকিতে সুলতানের পরিবার বাড়িছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।

সরেজিমেন বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামে গিয়ে দেখা গেছে- সুলতানের ঘরবাড়ি ভাঙচুর ও জমি দখলের চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে- মধ্য ভাঙ্গামোড় গ্রামের মৃত করিম প্রামানিকের ছেলে আশরাফুল হক সুলতান পৈতৃক সুত্রে জমি পেয়ে ঘরবাড়ি স্থাপন করে বসবাস করেন। প্রায় ৫ বছর ধরে এ বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস তার। এরইমধ্যে তার সহোদর ভাই শাহজাহান প্রামানিক ও শাহিদুল প্রামানিক গংরা ওই জমিটি দখলের পাঁয়তারা করে আসেন। তাদের এ পরিকল্পনা অনুযায়ী গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে লাঠি-অস্ত্র নিয়ে সুলতানের বাড়িতে হামলা চালিয়ে শয়ন ঘর ভাঙচুর করেছে। তখন সুলতান মিয়া বাধা দিতে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন হামলাকারীরা।

ভুক্তভোগী আশরাফুল হক সুলতান বলেন, হামলাকারীরা শুধু ঘরবাড়িই ভাঙচুর করে ক্ষান্ত হয়নি। তারা আমার ঘরের নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। আর ঘটনার পর থেকে আমাকে ও আমার স্ত্রী-সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। এ কারনে ভয়ে বাড়িছাড়া হয়ে অন্যত্র পালিয়ে আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান প্রামানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে শাহিদুল প্রামানিকের ছেলে মাছুদ প্রামানিক বলেন, ঘর ভেঙে দিয়ে আমাদের জমিটি বের করে নিয়েছি। এরআগে আমার বাবা ও আমাকে মারধর করেছে সুলতান প্রামানিক।

প্রকাশের সময়: ০৯:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫