শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় টিসিবির সয়াবিন তেল চুরির দায়ে আটক ১

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র সয়াবিন তেল চুরির দায়ে লিমন ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ চুরির ঘটনাটি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ঘটেছে। এ ঘটনায় টিসিবি’র ডিলার মো. রেজাউল করিম বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার রাতে উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকার লিমন ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের মালামাল বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি রাখা হয়। গত ২৬ সেপ্টেম্বর বিকালে দেখা যায়, হলরুমের জানালার গ্রিলের পাল্লা সরিয়ে চোরেরা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৫১টি সয়াবিন তেলের বোতল চুরি করে নিয়ে যায়। প্রতিটি তেলের বোতলের ওজন ২ লিটার। এক পর্যায়ে বিষয়টি এলাকায় ফাঁস হয়ে যায়। এ ঘটনায় টিসিবি’র ডিলার মো. রেজাউল করিম বাদী হয়ে খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ গত ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকার লিমন ইসলাম নামে এক যুবককে আটক করে। তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে ৩৯টি সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়েছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, টিসিবি’র তেল চুরির ঘটনায় আটক এক যুবকে গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনাটি তদন্ত চলছে এবং অবশিষ্ট তেল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশের সময়: ০৭:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫