চলমান দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে ‘মৌলিক বাংলা’ নামের একটি সংগঠন। গাইবান্ধার সাদুল্লাপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংক্রান্ত ব্রিফিং দিয়েছে সংগঠনটির জেলা নেতারা।
সোমবার দুপুরের দিকে সাদুল্লাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন মৌলিক বাংলা সংগঠনের গাইবান্ধা জেলা সভাপতি তানজিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার আল মামুন আহাদ, শিহাব মিয়া, মোমিনুল ইসলাম, আব্দুর রহমানসহ অনেকে।
লিখিত বক্তব্যে তানজিল আহমেদ বলেন, মৌলিক বাংলা মূলত একটি রাজনৈতিক দল। এটির শুরু হয় সুন্দরবন রক্ষা ও পিপাইমুখ বাঁধ রক্ষার কার্যক্রম দিয়ে। মানুষের মৌলিক অধিকার সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখে এ দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। এরই অংশ হিসেবে চলমান দুর্গাপূজা যাতে করে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে ব্যাপারে আমাদের দলীয় সদস্যরা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














