মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নানাবাড়িতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

দিনাজপুরের খানসামা উপজেলায় পূজায় নানার বাড়িতে ঘুরতে এসে পুকুরের পানিতে ডুবে স্নিগ্ধ রায় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগড় কৈপাড়ায় ঘটেছে। নিহত স্নিগ্ধ রায় (১১) চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর এলাকার সুজন রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে খানসামার ছাতিয়ানগড় কৈপাড়ায় নানা বীরেন্দ্র সরকারের বাড়িতে আসে স্নিগ্ধ রায়। সে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন অপমৃত্যু রোধে সবাইকে সচেতন থাকতে হবে।

জনপ্রিয়

নানাবাড়িতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০৯:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫