গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২৯ পূজামণ্ডপে ধুতি ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং জেলা সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু।
গত কয়েকদিন ধরে উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপগুলো পরিদর্শন করে এ ধুতি এবং আর্থিক সহায়তা দেন তার প্রতিনিধিদল।
এ সময় ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপার ইউনিয়ন সভাপতি এটিএম মাহবুব আলম শাহীন, তারাপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক নেতা আলহাজ্ব মো. আজিজুর রহমান, জাপার প্রবীণনেতা মো. শফিকুল ইসলাম বাদশা সরকার, জাতীয় কৃষক পার্টির উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, সাবেক সদস্য সচিব মো, আমানুল্লাহ আমান, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী রুবেল, কঞ্চিবাড়ী ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ রানা, জাতীয় ছাত্র সমাজ সাবেক উপজেলা আহবায়ক নুরে আজম শাহিন ও ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রেসসচিব মোঃ হাসানুজ্জামান হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














