শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যুবদল  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুসাইন মাহমুদ নাজমুল সহ বিভিন্ন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) তারা বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অতিথিরা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পূজামন্ডপ গুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানানো হয়।

পরিদর্শনকালে হুসাইন মাহমুদ নাজমুল বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। বিএনপি সব সময়ই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে। দুর্গাপূজার এই মহোৎসবে হিন্দু সম্প্রদায়ের আনন্দে শরিক হয়ে তারা আরও একবার প্রমাণ করলেন বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। এ সময় তারা স্থানীয় নীয় পূজামন্ডপের আয়োজক কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রকাশের সময়: ০৭:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫