রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কানে ইয়ারফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রেললাইনে বসে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কেটে ইমরান হোসেন (২৪) নামে যুবক মারা গেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা রেলরুটের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে কৃষিজমিতে কাজ করানোর জন্য ইমরান দিনমজুরদের নিয়ে যান।

কাজের ফাঁকে রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন ইমরান। এ সময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের মামা হাবিবুর রহমান জানান, ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। গত বছর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চাকু ঠেকিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

কানে ইয়ারফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫