শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে ধানক্ষেত থেকে সিরাজুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর এলাকার ফতেহ মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত কেটু আহমেদের ছেলে।

‎ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, স্থানীয়রা সকালে ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎স্থানীয়রা জানান, সিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কয়েক বছর আগে স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি এলাকায় চুরিচামারিতে জড়িত ছিলেন। তার প্রতিবন্ধী সন্তান রয়েছে।

মরদেহের পাশে একটি ব্যাগ ভর্তি কলা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কলা চুরি করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

পাবনায় ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৫:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫