শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টায় দীপ্তি স্লোগানে বিভিন্ন আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর রবিবার উপজেলা প্রশাসন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান সরকারের সভাপতিত্বে ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আনিছুর রহমান, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান, জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ, খানসামা দ্বিমুখী ফাযিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মেরিনা চৌধুরী, খানসামা বিএম কলেজের অধ্যক্ষ আ স ম গোলাম কিবরিয়া জেহাদ, উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক আবু হায়াৎ মোহাম্মদ নুর, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমূখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশের সময়: ০৭:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫