বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর রোববার বিকেল ৩ ঘটিকায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সালেহ মুছা, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাশ, লালমনিরহাট পৌর প্রশাসক রাজীব আহসান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল মজিদ সরকার, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর আব্দুল মান্নান ও মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলী বিল্লাহ।

অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত মর্যাদা, সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে ৫ জন গুণী শিক্ষককে সাম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন লালমনিরহাটের এমপি বাবুল

লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশের সময়: ০৭:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫