বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় মহিলা দলের কর্মী সমাবেশ

দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.আখতারুজ্জামান মিয়া। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নারীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়

নন্দীগ্রামে অনুমোদন ছাড়া দই উৎপাদন করায় জরিমানা

খানসামায় মহিলা দলের কর্মী সমাবেশ

প্রকাশের সময়: ০৯:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫