নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহিদ নাজির উদ্দিন জেহাদের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুর উপজেলার নব্বই দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।
তিনি বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বের স্বাধীনতা অর্জনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর সেই ঘোষণা দিয়ে তিনি চুপচাপ ব্যারাকে বসে থাকেন নি। অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন এবং ছিনিয়ে এনেছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন আরও বলেন- নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গিয়ে আজকের এইদিনে পুলিশের গুলি জেহাদ শাহাদাত বরণ করেন। তার রক্তের স্রোতে সংগঠিত হয় গণঅভ্যুত্থান। পতন হয় স্বৈরশাসক এরশাদের। আমরা এই অকুতোভয় ছাত্রনেতার আত্নার শান্তি কামনা করছি।
সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার সোহান, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, জাসাস গাইবান্ধা জেলা আহ্বায়ক বজলুল করিম রপু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহ আলম মিয়া, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, জেলা বিএনপির সদস্য শাহজাহান সরকার, উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়াসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেনে উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।
এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















