শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় বন বিভাগের বিনামূল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বনায়নের লক্ষে বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা সামাজিক বন বিভাগ আয়োজিত ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণ কাজে অংশ গ্রহণ করতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

খানসামায় বন বিভাগের বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রকাশের সময়: ০৩:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫