সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে লেগেই থাকছে যানজট। এটি নিরসনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মেনাজ, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন, জামায়াতের সভাপতি তৌফিকুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এ আর আতিক, যগ্ন সমন্বয়কারী রুবেল মিয়া, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ধাপেরহাট শাখার সভাপতি নজরুল ইসলাম, পলাশবাড়ী শাখার ধাপেরহাট ইউনিয়ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ধাপেরহাট বনিক সমিতির সভাপতি আপেল মাহমুদ অনিক, ধাপেরহাট প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক ছোলায়মান সরকারসহ অনেকে।
সভায় যানজটের কারণ চিহ্নিত ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












