বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে এনজিও কর্মীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বেসরকারী উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন ওই শাখার সহকারী ব্যবস্থাপক। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

এ তথ্য নিশ্চিত করে এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। বিল্লাল হোসেন এ শাখায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলা চলছিল বলে শুনেছি। এ অভিমানে তিনি আত্নহত্যা করতে পারে।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার অফিসের আবাসিক রুমের ফ্যানের এ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার গলায় পেচিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

জনপ্রিয়

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেফতার

সাদুল্লাপুরে এনজিও কর্মীর লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০২:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫