মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল কর্মীর মৃত্যু

দিনাজপুরের খানসামায় পানির পাম্পের সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলম নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের শিমুলতলী মহিমপাড়া এলাকায় ঘটেছে। নিহত ফেরদৌস আলম (২৪) ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,  শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফেরদৌস বাড়িতে পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগ লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন এ ঘটনা টের পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম বলেন, ফেরদৌস ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার এ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

গৃহবধূর মরদেহ উঠানে ফেলে পালালো স্বামী ও তার পরিবার

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল কর্মীর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫