বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের ভাবনার আগামীর লালমনিরহাট শীর্ষক মতবিনিময়  

লালমনিরহাটে আগামীর লালমনিরহাট নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে লালমনিরহাটের মিশন মোড় নব্যচেতনা মুক্ত মঞ্চে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তরুণ সংগঠন জেন-জি লালমনিরহাট।

অনুষ্ঠানে জেন-জি লালমনিরহাটের আহবায়ক শহিদ ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শাকিলের সঞ্চালনায প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মতবিনিময় সভায় লালমনিরহাটের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, মাদক নির্মূল, মেগা প্রকল্প বাস্তবায়ন, নারী উন্নয়ন, বেকারত্ব নির্মূল এবং সাংস্কৃতিক বিকাশে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়। উপস্থিত তরুণরা লালমনিরহাট সদর উপজেলাকে একটি আধুনিক, সবুজ ও সুযোগসম্পন্ন উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বাস্তবধর্মী প্রস্তাবনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, আগামী দিনের নেতৃত্ব তারুণ্যের হাতে, তাই লালমনিরহাটের উন্নয়নে তরুণদের চিন্তা ও উদ্যোগই হবে আগামীর দিকনির্দেশনা।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে লালমনিরহাট কে এমনভাবে গড়ে তুলব, যা হবে উন্নয়ন ও সম্ভাবনার উদাহরণ।

প্রকাশের সময়: ০৫:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫