দিনাজপুরের চিরিরবন্দরে ৫দিনব্যাপি ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটস’র আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ৫দিনব্যাপী ১৩০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করেন উপজেলা স্কাউটস’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উপজেলা স্কাউটস’র কমিশনার প্রধান শিক্ষক হেলাল সরকারের সভাপতিত্বে এসময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক সৈকত হোসেন (সিএলটি), সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র অধিকারী, দিনাজপুর জেলা স্কাউটস’র সহকারি কমিশনার (আইসিটি) মোরশেদ উল আলম, প্রশিক্ষক ইয়াকুব আলী এএলটি, প্রশিক্ষক আতাউর রহমান সিএলটি, প্রশিক্ষক প্রফুল্ল কুমার বর্মণ সিএলটি, প্রশিক্ষক জাকিয়া পারভীন, রওশন আরা চৌধুরী, চিরিরবন্দর উপজেলা সাবেক স্কাউটস সম্পাদক লুৎফর রহমান, উপজেলা কাব লিডার ইমরুন নাহার, প্রশিক্ষক মমিনুর রশিদ, প্রশিক্ষক আহসান উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মো. আফছার আলী।
কোর্সে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ ৪৫জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









