দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য বর্ণাঢ্য ও মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব চন্দ্র দাস। মাটি কৃষি সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তারসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সমবায়ী সদস্যবৃন্দসহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমিতির সমবায়ী উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









