শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার বেলা ১১টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের করঞ্জি গ্রামের বাসুয়া পাড়ার জনৈক বাবলুর রহমানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সামিউল নামে এক ছেলে ঘাস কাটতে  গিয়ে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পায় এবং লোকজনকে জানায়। এরপর ঘটনাটি থানা পুলিশে অবহিত করালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের প্রকৃত পরিচয় সনাক্ত করতে ডিএনএ টেষ্ট করানো হবে। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ও পরামর্শ মোতাবেক মামলা করা হবে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৭:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫