বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় স্বাস্থ্যসম্মত মাংস বিক্রয় নিশ্চিতকরণে মতবিনিময় সভা

দিনাজপুরের খানসামা উপজেলায় রোগবালাই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যসম্মত মাংস বিক্রয় নিশ্চিতকরণ ও গভীর রাতে খাবার দোকান খোলা রাখার বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস্, থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার রায়, ইউপি চেয়ারম্যান, রেস্তঁরা ও মাংস ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

সভায় ব্যবসায়ীদের নিয়ম মেনে দোকান পরিচালনা, রোগবালাই পরীক্ষা ও প্রাণিসম্পদ বিভাগের অনুমোদন ছাড়া পশু জবাই না করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে এসব বিষয়ে নিয়মিত নজরদারী অব্যাহত রাখার আশ^াস দেয়া হয়। এসময় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সচেতনতামূলক উপস্থাপনা তুলে ধরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।

প্রকাশের সময়: ০৮:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫