বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে হলুদক্ষেতে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় যুবক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৮ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলার আসামি আইয়ব আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু।

গ্রেফতার আসামি আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলী ও  আছিয়া খাতুন দম্পতির ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল ১০ টার দিকে আলীনগর গ্রামের বৃদ্ধা নারী তার বাড়ির উত্তরে  রাশিদুল ইসলামে হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামি আইয়ুব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। তখন থেকে ধর্ষক আইয়ুব আলী আত্নগোপনে যান। এ আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে রোববার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে  ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় নামক এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ইতোমধ্যে ধষর্ণের শিকার বৃদ্ধার ডাক্তারি পরীক্ষাসহ আনুসাঙ্গিক কার্যাদি সম্পন্ন করা হয়েছে।

প্রকাশের সময়: ০৫:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫