মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ভোটের মাঠে কৃষক দলের গণসংযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ধানের শীষের জন্য ভোট প্রার্থনায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছে কৃষক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তবাদী কৃষক দল জামালপুর ইউনিয়ন শাখা।

এ সময় জামালপুর ইউনিয়নের হামিন্দপুর, গয়েশপুর, তরফ বাজিত ও ছোট দাউদপুর গ্রামসহ আরও বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক দলের আহ্বায়ক সফিয়াজ্জামান শেখ, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব এনামুল কবিরসহ অনেকে।

ভোটারদের উদ্দেশ্যে জামালপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বিএনপি থেকে মনোনীত হয়েছেন। তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করবেন। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তাই রাষ্ট্র সংস্কারের বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলমত নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার আহŸান জানান জনসংযোগের নেতারা।

প্রকাশের সময়: ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫