গাইবান্ধার একদল তরুণ মানবসেবায় গড়ে তুলেছে ফিউচার ওয়াল্ড নামে একটি সংগঠন। তারা দুস্থ মানুষের জন্য বসিয়েছে বাজার। সেখানে বিনামূল্যে সওদা করছে অসহায় মানুষেরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) গাইবান্ধার গিদারী ইউনিয়নের দড়িচক গ্রামে বাজারটিতে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে পণ্যসামগ্রী দেওয়া হয়।
একসাথে কাজ করুন, হাত ধরে এগিয়ে যান- প্রতিপাদ্য গাইবান্ধায় একদল তরুণের ব্যতিক্রম উদ্যোগে গ্রামের সুবিধাবঞ্চিত শতাধিক অসহায় মানুষের জন্য এক সপ্তাহের খাবার ব্যবস্থা করে। যেখানে চাল, ডাল, মাছ, মরিচ, পিঁয়াজ, তেল মসলা সহ নিত্যপ্রয়োজনী পণ্যগুলো তাদের মাঝে বিনামূল্যে তুলে দেওয়া হয়।
এসময় ফিউচার ওয়াল্ডের সমন্বয়ক মিলন মিয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, গিদারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, স্থানীয় নওশাদ মিয়া,আরিফ খাসহ অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









