গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে জাতীয় পার্টির (জাপা) সভাপতি হলেন আলহাজ্ব এটিএম এনামুল হক মন্টু।
জাতীয় পার্টির (জাপা) উপজেলা সভাপতি ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার (৮ নভেম্বর) স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে রামজীবন ইউনিয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মো. সাখাওয়াত হোসেন শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের কাজ পরিচালনায় সম্পুর্ণ ব্যর্থ।
তাই সংগঠনকে গতিশীল করতে আলহাজ্ব এটিএম এনামুল হক মন্টুকে ওই ইউনিয়নে সভাপতি হিসেবে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।
সেই সাথে আলহাজ্ব মো. সাখাওত হোসেনকে সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হলো বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
আলহাজ্ব এটিএম এনামুল হক মন্টু দলটির বর্তমান উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এর আগেও প্রায় দুই যুগ সময় ধরে ওই ইউনিয়নে জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন এক ট্রাম।
এ বিষয়ে কথা হয় আলহাজ্ব এটিএম এনামুল হক মন্টুর সাথে। তিনি বলেন, সম্মান দেওয়া ও নেওয়ার মালিক একমাত্র আল্লাহ।এ জন্য তাঁর প্রতি অসীম কৃতজ্ঞতা। দলকে আরও সুসংগঠিত ও উজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করে যাব ইনশা আল্লাহ। আমাদের প্রিয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর মুখ উজ্জ্বল করাই এখন আমার মূল লক্ষ্য। আল্লাহ তায়ালা যেনো তাওফিক দান করেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









