গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীর গণসংযোগে যোগ দেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বিএনপি প্রার্থী তাজভিরুল ইসলাম।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকায় গণসংযোগকালে এ সৌহার্দপূর্ণ মিলন ঘটে।
এ সময় কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থী তাজভিরুল ইসলাম অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীর পক্ষে দোয়া, ভোট ও সহযোগিতা চেয়ে বক্তব্য দেন ওই গণসংযোগে।
তাজভিরুল ইসলাম বলেন, ‘নমিনেশন পাওয়ার পর এই প্রথম নির্বাচনী এলাকা উলিপুর যাচ্ছি। যাওয়ার পথে ভাবলাম জিয়ার খবর নেই। তখন জিয়াকে ফোন দিলাম। সে বললো ভাই আমি নির্বাচনী মাঠে কাজ করছি। সে কারণে এ রাস্তায় নামলাম। আমি খুবেই খুশি হয়েছি যে, আপনারা খুবেই নিষ্ঠার সাথে কাজ করছেন। আমরা এবং আপনারা খুবেই পাশাপাশি। যেহেতু আমরা একই মার্কার লোক সেহেতু সবধরনের সহযোগিতা থাকবে আমাদের উভয়ের মধ্যে। দলীয় ঐক্য অটুট রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তাজভিরুল ইসলাম।’
এর আগে সহযোদ্ধা তাজভিরুল ইসলামকে গাড়ি থেকে নামমাত্র ফুল দিয়ে বরুণ করেন অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। কোলাকুলি ও কুশল বিনিময় হয় তাদের উভয়ের মধ্যে।
এদিকে দুই আসনের প্রার্থীর এমন উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা। নেতাকর্মীরা বলেন, এই মিলন শুধু সৌজন্যের নয়—এটি উত্তরাঞ্চলের বিএনপির ঐক্য, ভ্রাতৃত্ব ও সংগ্রামী চেতনার প্রতীক।
বিএনপির চন্ডিপুর ইউনিয়ন আহবায়ক মো. আবদুল লতিফ বাবলু, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, রামজীবন ইউনিয়ন আহবায়ক মো. আশেক আলী, যুবদলের আহবায়ক মো. আবদুর রাজ্জাক, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মমিন, ছাত্রদল নেতা মো. হামিদুল ইসলাম, মো. মাঈনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. নাজির হোসেন, মো. মাসুদ মিয়া, শ্রমিক দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মশিহার রহমানসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












