মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নাশকতার অভিযোগে প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশকতার অভিযোগে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোফাজ্জল হোসেন দোলনসহ (৫৫) দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মোহাম্মদ মোফাজ্জল হোসেন দোলন সীচা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সীচা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

গ্রেফতার হওয়া আরেক ব্যাক্তি হলেন হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামের মৃত আলহাজ্ব মজিবুর রহমানের ছেলে মো. বাদশা মিয়া (৫৫)। তিনি হরিপুর ইউনিয়নে কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

তিনি বলেন, এর আগে গত বুধবার রাত বিভিন্ন এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ঠেকাতে এ অভিযান অব্যাহত আছে বলেও জানান (ওসি) মো আবদুল হাকিম আজাদ।’

জনপ্রিয়

সুন্দরগঞ্জে নাশকতার অভিযোগে প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২

প্রকাশের সময়: ০৬:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫