শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের মাঝে ছাগল বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭টি পরিবারের সুফলভোগীদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ফ্লোরম্যাট উপকরণ বিতরণ করা হয়েছে। ছাগল ও উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

১৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৭টি পরিবারের মাঝে ২টি করে ছাগল ও ৫টি করে ফ্লোরম্যাট প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হামিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬৫৩টি সুফলভোগি পরিবারকে ৭টি প্যাকেজের মাধ্যমে বকনা গরু, এঁড়ে গরু, ভেড়া, মুরগী, হাঁস, ছাগল প্রদান করা হয়েছে। এছাড়াও প্রাণিসম্পদের ইনপুট বিতরণ, প্রশিক্ষণ, ঘাসচাষ, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আদিবাসী পরিবারসমূহের জীবনমান উন্নয়ন করা হচ্ছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রকাশের সময়: ০৬:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫