মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের উঠান বৈঠক

গাইবান্ধার সুন্দরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সাথে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের মৃত জগদীশ চন্দ্রের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম, রামজীবন ইউনিয়ন আমীর মো. মাহাতাব উদ্দিন ও সুনিল বাবুসহ অনেকে।

এর আগে দিনভর ওই এলাকায় গণসংযোগ করেন জামায়াতের নেতৃবৃন্দ। তারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের দাওয়াত পৌঁছে দেন। সেই সাথে বিকেলের উঠান বৈঠকে আসার আহ্বানও জানান তাদের। সনাতন ধর্মাবলম্বীদে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বৈঠকের উঠানটি কানায়-কানায় পরিপূর্ণ ছিলো।

অনুষ্ঠান সঞ্চালন করেন রামজীবন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মাশরাফুল হক।

প্রকাশের সময়: ০৯:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫