বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জের সবুজ শিক্ষালয়ে সংবর্ধিত হলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

প্রতিষ্ঠানটির আয়োজনে এ উপলক্ষে “শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক শিক্ষা পরিবেশ সুদৃঢ়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যক্ষ মুহাঃ একরামুল হক।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. আবু সায়েম, সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবি নকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন ও পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

অনুষ্ঠানের শুরুতে বোর্ডের চেয়ারম্যানকে ফুল দিয়ে বরুণ করা হয়। পরে সম্মাননা স্মারক ও মানপত্র তার হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাঃ একরামুল হক। এ সময় অন্যান্য অতিথিদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কলেজটির পক্ষ থেকে।
এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে গিয়ে পাঠদান পর্যবেক্ষণ ও কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

প্রকাশের সময়: ০৭:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫