মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

রোববার (২৩ নভেম্বর) বিকেলের ‍দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান, কলেজ অধ্যক্ষ শফিকুল আলম, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন প্রমুখ।

এরআগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছিলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশের সময়: ০৫:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫