কামর্ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধার সাদুল্লাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে দলটির অঙ্গসংগঠনের নেতারা।
শনিবার (৭ মার্চ) বিকেলে সাদুল্লাপুর সরকারি কলেজে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন- সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশিক।
অনুষ্ঠিত কর্মসূচিতে শেখ মুজিবর রহনানের ছবি দেয়ালে আটকিয়ে পুষ্পমাল্য পড়িয়ে দেওয়া হয়। এরপর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ৭ মার্চের ভাষণ সফলতা কামনা করেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, তাঁতী লীগের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সরকার অন্তরসহ সতেজ মিয়া ও জিসাদ মন্ডল।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















