বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মজুদ রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতবাড়িতে অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল মজুদ রাখেন আশিকুর রহমান বাবু প্রমাণিক নামের এক ট্রাক মালিক। এরই মধ্যে হঠাৎ করে এই ডিজেলে ডুবে তার ছেলে আরাফ প্রামাণিকের (৩) মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোর বেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। এ গাড়িটির জন্য অর্ধ কাটা ড্রামের ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। এরই মধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক। আর এই বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরবেলা অরাফ প্রামাণিক মারা যায়।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ওইস্থানে ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

সাদুল্লাপুরে মজুদ রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০১:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬