মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই, আটক ৪

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের উপর এক ব্যবসায়ীর পথরোধ করে ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শালবাগান মোড়ে ব্যাটারী কারখানা সংলগ্ন ঢিপির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

থানায় মামলা সূত্রে জানা যায়,বিরামপুর উপজেলার পার্শ্ববর্তী ফুলবাড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত পুরাতন সোনা কিনে বিরামপুর থেকে পাকা সোনার পাত বানিয়ে নিয়ে অলঙ্কার তৈরী করে থাকেন। সোমবার সন্ধায় তিনি বিরামপুর থেকে ৮ ভরি ৪ আনা ওজনের পাকা সোনার পাত নিয়ে দিনাজপুর-গোবিন্দগন্জ মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ি যাওয়ার পথে বিরামপুর উপজেলার শালবাগান ঢিপি মোড় এলাকায় কয়েকজন যুবক তার পথ রোধ করে। এসময় ব্যবসায়ী মানিককে মারপিট করে তার কাছে থাকা সোনা নিয়ে পালানোর সময় তার চিৎকারে লোকজন এসে দু’জনকে আটক করে এবং দ্রুত পালিয়ে যাওয়ার পথে রতনপুর এলাকায় আরো দু’জনকে আটক করে। আটককৃতরা হলো: আল রেহমান অরণ্য (২০), আরিফুল ইসলাম আরিফ (২০), সাগর রহমান (২৪) ও আশিক (২৬)। তারা সবাই বিরামপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আটক চারজন ও পলাতক তিনজনের নামে থানায় মামলা করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি মোটরসাইকেল ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি আরোও বলেন,আটক ও পলাতক মিলে ৭ জনের নামে মঙ্গলবার (২৮ এপ্রিল) থানায় মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার ও ছিনতাই হওয়া সোনার পাত উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে ।

প্রকাশের সময়: ০৬:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬