গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক শিশুকন্যাকে (৫) ধর্ষনের চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ছাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে শিশুটি প্রতিবেশি ছাইফুল ইসলামে বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত ছাইফুল ইসলাম। এ সময় ধর্ষণ চেষ্টাকালে পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়। কিন্তু শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে একটি মামলা দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ধর্ষনচেষ্টার এঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পরে মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে আসামি ছাইফুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















