গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিবাকর বসাক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
মেডিকেল অফিসার আইসিটি ডাঃ মো শাহারুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোজাম্মেল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারহানা বিনতে ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন ফুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়ছার, একাডেমিক সুপার ভাইজার মোঃ বেলাল হোসেন, গণমাধ্যম কর্মী মো. জাহিদুল ইসলাম জাহিদ, সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী রাদিয়া সুলতানা রিমাসহ আরও অনেকে।
শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















