মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেই মেধাবী শিক্ষার্থী যমজ বোনের পাশে ইউএনও

অত্যান্ত মেধাবী শিক্ষার্থী জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আকতার তুবা। তারা জমজ দুই বোন। এবার গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে অস্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একসঙ্গে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে। তাদের এই সাফল্যে অব্যাহত রাখতে পাশে দাঁড়িয়েছেন ইউএনও।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তার কার্যালয়ে যমজ বোনদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তাদের  উচ্চতর শিক্ষায় উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

মেধাবী এই শিক্ষার্থীরা উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের কম্পিউটার ব্যবসায়ী মোরশেদ হাসান ও তহমিনা আকতার দম্পতির তারা।

শিক্ষার্থী তয়া-তুবা বলে,  একইসঙ্গে জুনিয়ন বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাওয়ায় এবং ইউএনও স্যারের সম্মাননা প্রদান করায় আমরা সবাই খুশি। আগামীতে যেন নিজেদের ও বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারি এজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী।

বাবা-মা ও পরিবারের প্রত্যাশা, তয়া-তুবা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং সামাজের ইতিবাচক ভূমিকা রাখতে পারে এ কামনায় করেন তারা।

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী বলেন, দুই বোনের লেখাপড়ার প্রতি আগ্রহ ও নম্র আচরণ প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, চরিত্র গঠনেও সচেতন। আগামীতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি।

উল্লেখ্য, ইতিপূর্বে সাদুল্লাপুরের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তয়া ও তুবা।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

সেই মেধাবী শিক্ষার্থী যমজ বোনের পাশে ইউএনও

প্রকাশের সময়: ০৫:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬